পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৩৩ পূর্বাহ্ণ

পলাতক সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃতরা হচ্ছেন গোয়ালপাড়ার মৃত সুনীল দাশের ছেলে কাজল দাশ ও চান্দগাঁওয়ের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সেলিম। গতকাল রোববার তাদের গ্রেপ্তার করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাজল দাশ দায়রা মামলার (নম্বর ২৫০৭/১৩) সাজাপ্রাপ্ত আসামি। মো. সেলিম অর্থঋণ জারি মামলার (নং–১১৪৮/২৫) সাজাপ্রাপ্ত আসামি। গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার সাজেকে নারী গুলিবিদ্ধ