সীতাকুণ্ড আসনের নব নির্বাচিত সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শিব চতুর্দশী মেলায় আসা তীর্থযাত্রীদের আর পায়ে হেঁটে মহাতীর্থ চন্দ্রনাথ ধামে উঠতে হবেনা। এটি আরো অত্যাধুনিক করে গড়ে তোলা হবে। গতকাল সোমবার বিকালে সীতাকুণ্ডে শিব চতুর্দশী মেলা পরিদর্শনকালে মেলা কমিটির সহ–সভাপতি অমলেন্দু কনকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল শাস্ত্রীর পরিচালনায় গজারিয়া দিঘীরপাড় আস্তান বাড়ি মেলা কমিটির কার্যালয়ের সামনে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। এর আগে সীতাকুণ্ড স্রাইন কমিটির প্রধান কার্যালয় মহোন্ত আন্তান বাড়িতে আসলে তাঁকে স্বাগত এবং ফুলের শুভেচ্ছা জানান সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম, ফটিকছড়ির কাঞ্চননাথ ধাম ও মহেশখালীর কাঞ্চননাথ ধাম স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য সচিব সালে আহম্মেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সীতাকুণ্ড পৌরসভার সাবেক কমিশনার সেলিম উদ্দিন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির আহবায়ক জাফর ভূইয়া, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওহিদুল ইসলাম চৌধুরী শরীফ, ছাত্রদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, জিতেন্দ্র লাল নান্টু, সুনন্দ ভট্টাচার্য সাগর, জিয়া উদ্দিন জিয়া, কামরুল ইসলাম বাবলু প্রমুখ।













