চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার এক মতবিনিময় সভা গতকাল ৪ আগস্ট সিএমপির কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন উপ কমিটির চেয়ারম্যান ও সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও পুলিশ কমিশনার সিএমপি হাসান মো. শওকত আলী। তিনি বিভিন্ন উপ কমিটি গঠন এবং খেলাধুলা জাগ্রত করতে জোরালো পদক্ষেপ নিতে সংস্থার কর্মকর্তার পরামর্শ দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চ,ম,ক,স সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন আহমেদ চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি, ওয়াহিদুল হক চৌধুরী,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন অর্থ) সহ সভাপতি মুহাম্মাদ ফয়সাল আহম্মেদ,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন),হোসাইন কবির আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপ–পুলিশ কমিশনার (সদর) মো. হাবিবুর রহমান প্রাং,উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) নিষ্কৃতি চাকমা,উপ পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) লেয়াকত আলী খান, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. আমিরুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ওয়েলফেয়ার) মো. হাসান মোস্তফা স্বপন, উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আসিরুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (বন্দর) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি), মো. ইবাদুল হক লুলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক, নিয়াজ মোহাম্মদ খান,ফরিদ আহম্মেদ, কোষাধ্যক্ষ নওশাদ আলম চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য সেকান্দর কবির, মনোতোষ ঘোষ, মনোরঞ্জন সাহা, মাহাবুব উল আলম মুকুল, আব্দুল গফুর পন্টি প্রমুখ।












