জেলা প্রশাসকের সাথে পদক বিজয়ী কারাতে খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাৎ

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের পদক বিজয়ী ছাত্রছাত্রীরা। ১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদক অর্জন করে। নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতায়ও চট্টগ্রাম বিভাগের হয়ে জাতীয় পর্যায়ে রৌপ্য পদক অর্জন করে এ স্কুলের সদস্য। জেলা প্রশাসক ছাত্রছাত্রীদের এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি পদকবিজয়ীদের গলায় মেডেল ও হাতে সনদ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সহসভাপতি বুজেট ডায়েস, উষা হ্লা মারমা এবং এশিয়ান কারাতে ফেডারেশনের লাইসেন্স ধারী কোচ এবং বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের প্রতিষ্ঠাতা কোচ ও সাধারণ সম্পাদক শিহান এ বি রনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসাব্বিরকে নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ঘোষণা