চট্টগ্রাম প্রেস ক্লাবের মিনি ম্যারাথনের লোগো উন্মোচন

| শুক্রবার , ৮ মার্চ, ২০২৪ at ১০:০৯ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো চট্টগ্রাম প্রেস ক্লাবইস্পাহানি মিনি ম্যারাথনের লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে লোগো উন্মোচন করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ অতিথিরা। আগামী ৯ মার্চ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যদের এই মিনি ম্যারাথন সকাল ৭:৩০টায় শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল এবং বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। উদ্বোধন করবেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। মিনি ম্যারথন ছয়টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ক্যাটাগরিগুলো হলো অনুর্ধ্ব চল্লিশ, ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, ৬১ থেকে ৭০, সত্তরোর্ধ্ব এবং সদস্যা ক্যাটাগরি। ম্যারাথন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে জামালখান মোড়আসকার দীঘিকাজীর দেউড়িপুরাতন বিমান অফিস লাভ লেইনবৌদ্ধমন্দির মোড়চেরাগী মোড় অতিক্রম করে আবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে ম্যারাথন দৌড় সমাপ্ত হবে। সকাল ৯টায় প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চট্টগ্রাম প্রেস ক্লাব ইস্পাহানি মিনি ম্যারাথনের লোগো উম্মোচন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্‌উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, ইস্পাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার নুর নবী। সঞ্চালনায় ছিলেন ক্রীড়া সম্পাদক এম. সরওয়ারুল আলম সোহেল। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী।

পূর্ববর্তী নিবন্ধশতাব্দী গোষ্ঠীর ক্রিকেট অনুশীলনের উদ্বোধন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ের শীলছড়ি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ