চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার মিলাদ মাহফিল ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মঈনুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদ, সিনিয়র সহসভাপতি সেলিমা খানম, সহসভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সমপাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সমপাদক মো. সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ, নির্বাহী সদস্য আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মো. ইকবাল হোসেন, শেখ মো. ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন, দিদারুল আলমসহ বিভিন্ন আদালতের বিচারকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবন, আদর্শ ও সুন্নাহর ওপর আলোকপাত করে বলেন, রাসুলুল্লাহ (সা.) এর প্রদর্শিত শান্তির বাণী ও ন্যায়বিচারের আদর্শ ব্যক্তি ও পেশাগত জীবনে অনুসরণ করা আমাদের সকলের কর্তব্য। আলোচনা সভা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিল শেষে উপস্থিত আইনজীবী ও আমন্ত্রিত অতিথিদের সম্মানে ঐতিহ্যবাহী মেজবানি খাবারের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












