প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামের জিইসি ক্যাম্পাসে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন উপাচার্য এস. এম. নছরুল কদির, ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, ডেপুটি রেজিস্ট্রার নাসরিন আকতার, ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির, সাংবাদিক আজিজুল কদির, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার সুকান্ত সরকার, সায়েন্টিফিক এক্সিকিউটিভ মোহাম্মদ ওয়াজেদ এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এরফানুল হক তারেক।
ফাউন্ডেশনের সভাপতি এস. এম. নুরুল কদির বলেন, ডেন্টাল ক্যাম্পের মূল উদ্দেশ্য কেবল দাঁতের চিকিৎসা করা নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করা। এ উদ্যোগ সফল করতে আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রেস বিজ্ঞপ্তি।











