সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার কর্মসূচির আওতায় চট্টগ্রাম কিডনি হাসপাতালে চিকিৎসা রত রোগীদের আর্থিক সহায়তার জন্য ৩য় ধাপে পুনরায় ১৯ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।
উক্ত আর্থিক অনুদানের চেক জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ–পরিচালক মোহাম্মদ ওমর ফারুক চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের যুগ্ম–সাধারণ সম্পাদক এমদাদুল আজিজ চৌধুরীর নিকট হস্তান্তর করেন এ সময় উপস্থিত ছিলেন হাসপাতাল কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
উল্লেখ্য, চট্টগ্রাম কিডনি হাসপাতালে বর্তমানে ৪০টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে ডায়ালাইসিস সেবা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ১০০ জন রোগীকে ডায়ালাইসিস সেবা প্রদান করা হয় । ৩ শিপ্টে সপ্তাহে ৭ দিন বিরতিহীন ভাবে ডালিয়াসিস সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অপারেশন থিয়েটারসহ (ওটি) প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি প্রতিস্থাপন করা হয়েছে যা অচিরেই কিডনি ট্রান্সপ্লান্টের কার্যক্রম শুরু করা হবে। তাছাড়াও আর্থিক অসচ্ছল রোগীদের ডায়ালাইসিসের ক্ষেত্রে যাকাত তহবিলের ভর্তুকির মাধ্যমে ৯০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। সরকারের সহায়তা ও জনসাধারণের আর্থিক সহযোগিতার মাধ্যমে অত্র অঞ্চলের দরিদ্র রোগীদের জন্য সাশ্রয়ী মূল্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা চট্টগ্রাম কিডনি হাসপাতালের মূল লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।












