চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরো ৫০ শিশু হাসপাতালে ভর্তি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে গতকাল আরো ৫০ শিশু সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪৯ জন নগরীর। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১১ হাজার ৪৬৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ৪৫ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৪২৩ জন। অন্যদিকে মোট ৫০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন। এছাড়া এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে ৮৩৭ জনের। অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ৩ হাজার ৬৫৩ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় শিশু সোহাগ হত্যা মামলায় রিকশা চালকের মৃত্যুদণ্ড
পরবর্তী নিবন্ধ১০০ জনের ব্যাংক হিসাব জব্দ, ১২৫ প্রতিষ্ঠানের তথ্য তলব