চট্টগ্রামে নতুন করে আরও ১৮ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট হাম শনাক্ত হয়েছে ৫৪৬ জনের। এছাড়া গতকাল আরো ৫৪ শিশু হামের উপসর্গ নিয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৫০ জন নগরীর এবং ৪ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৫ হাজার ১৯৮ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৯৪৭ জন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ২৫১ জন। অন্যদিকে মোট ১২ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে এবং নিশ্চিত হামে মারা গেছে তিনজন।
অন্যদিকে গতকাল পর্যন্ত ঢাকায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে ১ হাজার ৮৯২ শিশুর। গতকাল চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।












