রাঙ্গুনিয়ার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার সালেহ আহমদের ইন্তেকাল

রাঙ্গুনিয়া প্রতিনিধি

| বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযুদ্ধকালীন কমান্ডার এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমদ (৮৪) আর নেই। বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগে ২৭ জুলাই রাত ১টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহিরাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত সোমবার বিকেল চারটায় মোগলেরহাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি রাঙ্গুনিয়া এলাকায় সরাসরি যুদ্ধ পরিচালনা ও গেরিলা অভিযানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর রচিত গ্রন্থ ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১এর স্মৃতি’।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১৮ শিশুর হাম শনাক্ত
পরবর্তী নিবন্ধইউনিলিভারের নতুন চেয়ারম্যান রুহুল কুদ্দুস