দেশের অন্যান্য জেলার মতো তাপদাহ না থাকলেও আজ চট্টগ্রামের দু–এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে চট্টগ্রাম আবাহওয়া অধিদপ্তর। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেছেন, আজ (গতকাল) বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে তাপমাত্র আজকের (গতকাল) মতো অপরিবর্তিত থাকবে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।










