খান বাহাদুর বদি আহমদ চৌধুরী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন

স্মরণসভায় এমপি জহির

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

খান বাহাদুর বদি আহমদ চৌধুরীর ৬৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল গত ৩ মে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন চৌধুরী। সঞ্চালনা করেন অধ্যাপক মো. জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহ জাহান চৌধুরী, শীলকুপের সাবেক ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, কাথারিয়া ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন চৌধুরী, তারেকুল ইসলাম চৌধুরী, মাস্টার নজির আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের, বাঁশখালী ডিগ্রি কলেজে অধ্যক্ষ মোহাম্মদ ফারুক, বৈলছড়ি নজমুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া,

মো. এনামুল হক, অধ্যাপক সমীরণ বড়ুয়া, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ নবী, শাহীন, মাহমুদা আক্তার প্রমুখ। প্রধান অতিথি বলেন, খান বাহাদুর বদি আহমদ চৌধুরী সমাজসেবা ও শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। উল্লেখ্য, খান বাহাদুর বদি আহমদ চৌধুরী ছিলেন চসিক’র সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর পিতা।

পূর্ববর্তী নিবন্ধআজ অ্যাডভোকেট আবু মো. য়্যাহ্‌য়্যার ১৯তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধপ্রাণের ঠাকুর রবি