‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়।
গতকাল শনিবার খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশ নেয় খাগড়াছড়ি ৯টি উপজেলার প্রায় ২৬টি স্কুল ও কলেজ। এতে শিক্ষার্থীরা তাদের মেধা শক্তিকে কাজে লাগিয়ে দেশের পারিপার্শ্বিক অবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প তুলে ধরেন।
শেষে জেলা প্রশাসক অতিথিদের সাথে নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে অংশ নেয়া প্রকল্প গুলো পরিদর্শন করেন।














