২৯ এপ্রিল ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে কুতুবদিয়া সমিতি চট্টগ্রামের দোয়া মাহফিল ও আলোচনা সভা চকবাজারস্থ সমিতির অফিসে সাধারণ সম্পাদক মুজিবুল হক ছিদ্দিকী বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ত্ব করেন সমিতির সভাপতি ডা. একেএম ফজলুল হক। আলোচনায় অংশ নেন সফিউল আলম, মোকতার আহমদ, ইসমাইল খান, মোহাম্মদ এয়াছিন ছিদ্দিকী, অধ্যাপক জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবুল কালাম, কাইমুল ইসলাম, মাহফুজুল করিম আজাদ, জয়নাল আবেদীন, আহমদ হোছাইন, মোহাম্মদ ইদ্রিস হোছাইন, আবু বকর ছিদ্দিক, কামাল হোসেন, মহিউদ্দীন প্রমুখ।
বক্তারা ৯১ এর ঘূর্ণিঝড়ের ভয়াবহতা আলোচনার পাশাপাশি কুতুবদিয়া ও কুতুবদিয়ার মানুষকে রক্ষা করতে কুতুবদিয়ার চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান। দক্ষিণ চট্টগ্রামকে রক্ষা করতে হলে অবশ্যয়ই কুতুবদিয়াকে রক্ষা করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। সভায় শেষে ঘূর্ণিঝড়ে নিহতদের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব। প্রেস বিজ্ঞপ্তি














