বিশ্বব্যাপী ইসলামের মূলধারার সমপ্রসারণ ও বিস্তৃতিতে ছৈয়দ আহমদ সিরিকোটির অবদান অনস্বীকার্য

ওফাত বার্ষিকীর আলোচনায় অধ্যক্ষ আল্লামা জুবাইর

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটি (রহ.) ছিলেন একজন জগতবিখ্যাত ওলিয়ে কামেল। যিনি সিলসিলায়ে আলীয়া কাদেরীয়ার একজন আধাত্মিক জগতের সিদ্ধপুরুষ। যিনি কেবলই পাক ভারত উপমহাদেশ নয়, বরং তাবৎ বিশ্বের প্রায় দেশে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমপ্রসারণ ও বিস্তৃতিতে অনবদ্য অবদান রেখেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চেরাগি মোড়স্থ শহীদ হালিম মিলনায়তনে আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটির (রহ.) ৬৭ তম ওফাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান কাজী জসিম উদ্দীন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহীম আখতারী, এ এস এম কাউসার। উপস্থিত ছিলেন ডা. হাসমত আলী তাহেরী, মহিউদ্দিন তাহেরী নক্সবন্দী, কফিল উদ্দীন রানা, জিয়াউল হক বিপ্লবী, কাজী আহসানুল আলম, এম আহমদ রেজা, নুরুল আবছার কফিল, মোহাম্মদ ইউসুফ কবির, মোহাম্মদ শহিদুল ইসলাম, আবদুল্লাহ ইকবাল প্রমুখ। প্রেস বিজপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিটি ব্যাংকের প্রথম প্রান্তিকে ১৬২ শতাংশ মুনাফা প্রবৃদ্ধি
পরবর্তী নিবন্ধচবি এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনকের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক