চবি এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনকের কার্যনির্বাহী পর্ষদের অভিষেক

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:৫১ পূর্বাহ্ণ

টরন্টোর ওয়েস্ট রুজ কমিউনিটি সেন্টারে শতাধিক এলামনাই শিক্ষক ও শিক্ষার্থীর মুখরিত উপস্থিতিতে দুটি পর্বে চুয়াক ইনক্‌ এর অভিষেকের পাশাপাশি উপদেষ্টা মন্ডলী, আঞ্চলিক প্রতিনিধি ও সদস্য সম্মাননাও গত শনিবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কানাডা প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইরা ক্যাম্পাসজীবনের স্মৃতিচারণায় মগ্ন হয়ে একটা নিবিড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছিলেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের সদস্য তাপস ভট্টাচার্যের ল্যান্ড একনলেজমেন্ট পাঠ, বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশন এবং কোষাধ্যক্ষ নাসিমা বেগম লাভলীর শোক প্রস্তাব উত্থাপন ও ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুরু হয়। তারপর নির্বাচন কমিশনার ড. এটিএম জামাল উদ্দিন ও বাহাউদ্দিন রতনের শপথ বাক্য পাঠের মাধ্যমে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান, এর পরেই পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া হয় সম্মানিত শিক্ষক, উপদেষ্টা ও আঞ্চলিক কমিটির সদস্যদের। নবনির্বাচিত সভাপতি শামসুদ্দিন খালেদ সেলিমের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক রাজীব ঘোষ ও ফেরদৌসী মুন্নী অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে শিক্ষক ও উপদেষ্টাদের উপস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রফেসর কাজী সদরুল হক, প্রফেসর ড. শাহাদাত হোসেন খান, প্রফেসর কাঞ্চন কুমার পুরোহিত, . এটিএম জামাল উদ্দিন, সারওয়ার সেলিম, . মিজানুর রহমান, . আজিজুল হক, বাহাউদ্দিন রতন, শফিক তরফদার, . মোজাম্মেল হক, . আনোয়ার সাদাত, সব্যসাচী চক্রবর্তী, ইকবাল মোহাম্মাদ ফাত্তাহ, ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, নাসির আহমেদ, মোঃ ইমাম উদ্দিন, মিনারা বেগম, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আলম ভূঁইয়া, কাজী আমিরুল ইসলাম, শামীমা নাসরিন, মানস রক্ষিত, আবুল কালাম আজাদ, বিপ্লব মোদক, মুস্তাফিজুর রহমান, সীমা নাথ, শাহজাহান রিপন প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব উপস্থাপনা করেন সংগঠনের সহসভাপতি শরীফা কামাল মশী। সাংস্কৃতিক সম্পাদক কাজী আবদুল বাসিত ও সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমার উপস্থাপনায় পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় চুয়াক ইনক্‌ শিল্পী মুক্তা পাল, সীমা নাথ, মেহজাবীন ওসমান ও আর্য নাথের পাশাপাশি টরন্টোর দুই শিল্পী সুমনা গাঙ্গুলি এবং চন্দন পাল তাদের পরিবেশনা উপস্থাপন করেন। প্রায় চার শতাধিক নবীনপ্রবীণ প্রাক্তনীদের উপস্থিতিতে এই স্মরণীয় সন্ধ্যা ছিল কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাইদের ঐক্য, নিষ্ঠা ও উদ্দীপনার এক অনবদ্য প্রমাণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বব্যাপী ইসলামের মূলধারার সমপ্রসারণ ও বিস্তৃতিতে ছৈয়দ আহমদ সিরিকোটির অবদান অনস্বীকার্য