চট্টগ্রামে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নারী–শিশুসহ তিনজন এবং হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের। গতকাল বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ডেঙ্গুতে মারা যাওয়া সীতাকুণ্ডের বাসিন্দা শিশুটির বয়স ২ বছর ৫ মাস এবং দুই নারীর বয়স যথাক্রমে ৪২ ও ৫১ বছর। এরা সীতাকুণ্ডের ও সাতকানিয়া উপজেলার বাসিন্দা। অন্যদিকে গতকাল নতুন করে আরো ৮৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এছাড়া হামে আক্রান্ত হয়েছে ৮১ জন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ৩৯ জনের। অন্যদিকে চলতি বছর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১১ হাজার ৪১৮ জন। হামের উপসর্গে মারা গেছে ৫০ জন এবং নিশ্চিত হামে মারা গেছে ৩ জন।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে চার যুবককে অপহরণ পাহাড়ে মিলল দুজনের মরদেহ
পরবর্তী নিবন্ধপোশাক শিল্পে নতুন বেতন কার্যকর ডিসেম্বর থেকে : মজুরি বোর্ড