পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের আলোচনা সভা

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ১০:১৮ পূর্বাহ্ণ

নগরীর উত্তর পতেঙ্গায় ২৯শে এপ্রিল প্রলয়ংকারী ঘূর্ণিঝড় স্মরণে পতেঙ্গা নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে এক দোয়া মাহফিল ও স্মৃতিময় স্মরণআলোচনা সভা পউবি ছাত্র পরিষদের কার্যালয়ে নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক হাজী মোঃ মুজিবুল হক কোম্পানির সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল হুদার ও মোঃ ইকবাল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা মাওলানা মোঃ সোলাইমান আল কাদেরী। স্মৃতিময় স্মরণসভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন খালেদ, যুগ্ম আহবায়ক মোঃ আলী নূর, মোঃ ইলিয়াস (পদ্মা), বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ জসীম উদ্দিন স্‌ওদাগর, মোঃ জসীম উদ্দীন, মোঃ গিয়াসউদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ নুর মোহাম্মদ, মোঃ সালাউদ্দিন, মোঃ আবু তোরাব এবং দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মোরশেদ প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯১ সালের লাখো মানুষের জীবন বিসর্জনসহ শহীদ স্মৃতিময় বিবেষিকা পতেঙ্গার মানবিক বিপর্যয় এখনো তাড়িয়ে বেড়ায়। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্য-সংস্কৃতির প্রসার ও অগ্রগতিতে চট্টগ্রাম একাডেমির ভূমিকা অনস্বীকার্য
পরবর্তী নিবন্ধপর্যটনে গবেষণাভিত্তিক থিঙ্কট্যাঙ্ক উৎসবের সভা