কিডনি রোগী কল্যাণ সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা গত ৪ মে অনুষ্ঠিত হয়েছে।
চেরাগি পাহাড় মোড়স্থ লুসাই ভবনের ৪র্থ তলায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমদ। উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন, মুহাম্মদ ওবায়দুল হক মনি, মোহাম্মদ আলমগীর, আহসান হাবীব বাবু, সৈয়দ কামরুল ইসলাম, নিজাম ভূঁইয়া, সরওয়ার কামাল, মো. সফিকুল ইসলাম সেলিম ও মোহাম্মদ আবদুল আলী। সভায় আগামী ১৬ মে বিকেল ৪টায় দৈনিক আজাদী মিলনায়তনে সংস্থার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে ‘স্পন্দন’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন এবং আজীবন সদস্যদের মাঝে আইডি কার্ড ও সনদপত্র বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্থার প্রধান উপদেষ্টা ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এছাড়া বিশিষ্ট নাগরিকবৃন্দ আলোচক হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে সংস্থার পক্ষ থেকে সকল আজীবন সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।














