কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে গতকাল ৪ আগষ্ট শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭ম শ্রেণি বনাম ৮ম শ্রেণি এবং ৯ম বনাম ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭ম ও ৮ম শ্রেণির প্রথম খেলায় ৮ম শ্রেণি ১০ গোলে ৭ম শ্রেণিকে পরাজিত করে। ৮ম শ্রেণির সুমন একমাত্র গোলটি করে। অপরদিকে মিনহাজুল ইসলামের দেওয়া গোলে ১০ম শ্রেণি ১০ ব্যবধানে ৯ম শ্রেণিকে পরাজিত করে। প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট এবং নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীরা অংশ নেবে। এই দুটি টুর্নামেন্টে খেলার লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচে অংশ নিচ্ছে বলে জানান প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজেই।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রীতি ফুটবল টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধমালয়েশিয়া দলে বাংলাদেশের ক্রিকেটার নাজমুস সাকিব