১৩ নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে আমবাগান কলোনী টিম চ্যাম্পিয়ন ও টিকেট প্রিন্টিং প্রেস কলোনী রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। সংগঠনের সভাপতি আলী আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে মো. জসিম ইসলাম ও মাহফুজ রহমান নাজিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলশী থানার ওসি তদন্ত মো. নজরুল ইসলাম, মা ও শিশু জেনারেল হাসপাতালের ডা. মীর ওয়াজেদ আলী, ডা. মো. এনামুল হক, মো. আরিফ হোসেন, মো. আজিজুল হক রাজু, খুলশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লোকমান হোসেন স্বপন, টিকেট প্রিন্টিং প্রেস কলোনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আমান উল্লাহ আমান, তারেক হোসেন, ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান মজুমদার, ফরিদুল ওয়াহিদ নাহিদ প্রমুখ। টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মধ্যে ট্রফি বিতরণ করেন।












