নব নির্বাচিত কাউন্সিল চেয়ারপার্সন ২০২৫–২০২৬ সেবা বর্ষের লায়ন্স জেলা ৩১৫–বি৪ (চট্টগ্রাম) এর গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু কাউন্সিল চেয়ারপার্সন নির্বাচিত হয়ে প্রথমবারের মত চট্টগ্রাম আগমন উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা ৩১৫–বি৪ পক্ষ হতে উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।
অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন রুপম কিশোর বড়ুয়া, ১ম ভাইস জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মো. আবু বক্কর সিদ্দীকি, কেবিনেট সেক্রেটারি লায়ন মো. আবু মোর্শেদ, জিএসটি ডিষ্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মোর্শেদুল হক চৌধুরী, এলসিআইএফ কো–অর্ডিনেটর লায়ন এ কে এম নবিউল হক সুমন, অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান লায়ন মো. হুমায়ুন কবির, মেম্বার সেক্রেটারি লায়ন খোরশেদ আলম এবং আরসি হেডকোয়ার্টার লায়ন তারেক কামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











