নাট্যমঞ্চের নাটক ‘ওরা আসবে’–এর পঞ্চম মঞ্চায়ন আগামী ১৯ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রথম মঞ্চায়ন হয়েছিল একই মিলনায়তনে ২০২৪ সালের ১৮ অক্টোবর।
জাহেদুল আলম রচিত ও নির্দেশিত নাট্যমঞ্চের চতুর্থ প্রযোজনা ‘ওরা আসবে’ নাটকে মেধা পাচার, অপরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন, প্রজারঞ্জক শাসনকাঠামো, গ্রামীণ ও নগরের জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রের রূপদান করেছেন সুজিত দাশ বাপ্পী, সুশোভন চৌধুরী, মোহাম্মদ আলী টিটো, বাপ্পী হায়দার, মাজহারুল আলম তিতুমির, ইয়াসমিন বেগম, ধীমান দাশ, জুয়েনা আফসানা, জাহেদুল আলম, সায়েম উদ্দীন, মৈত্রী চৌধুরী, মো. গোলাম সাদেক, জুহায়ের আলম রিহাম, সাকিফা মেহেরীন মিশকাত, আদৃতা প্রজ্ঞা, পায়েল নাগ ও অবন্তী বিশ্বাস দিঘী।
মঞ্চ ও আলোক পরিকল্পক সুবীর মহাজন, পোশাক পরিকল্পক মুহাম্মদ শাহ্ আলম, কোরিওগ্রাফি হেমা বডুয়া, রূপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, আলোক প্রক্ষেপক জয়দ্বীপ দাশ ও বড়ুয়া সীমান্ত এবং আবহ প্রয়োগ করেছেন সপ্রতিভ দাশ ও জান্নাতুল পিংকি। নাটকটির প্রযোজনা অধিকর্তা নাসরিন সরওয়ার মেঘলা ও ইয়াসমীন জাহান। প্রেস বিজ্ঞপ্তি।












