নগরীর পাহাড়তলী থানাধীন এ কে খান এলাকায় একটি কুরিয়ার সার্ভিসের কার্ভাডভ্যানের ধাক্কায় দেয়াল চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। ওই পথচারীর আনুমানিক বয়স ৫০ বছর বলে জানিয়েছে পাহাড়তলী থানার ডিউটি অফিসার। তবে তিনি ওই পথচারীর নাম জানাতে পারেননি। এই ঘটনায় পাহাড়তলী থানা পুলিশ জে আর ট্রান্সপোর্টের ওই কাভার্ডভ্যানটি জব্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে একেখান কুটুমবাড়ীর সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জে আর ট্রান্সপোর্ট নামে কোম্পানির একটি কাভার্ডভ্যান তাদের নিজস্ব পার্কিং এলাকা থেকে বের হচ্ছিল। জেআর কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি বের হওয়ার সময় তাদের সামনের গেটে ধাক্কা লেগে দেয়াল ধসে পড়ে। এসময় রাস্তায় হেঁটে যাওয়া এক পথচারী দেয়ালের নিচে চাপ পড়ে গুরুতর আহত হন। ওই কোম্পানির লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাহাড়তলী থানা পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।











