ওপিএর ১৩তম পুনর্মিলনী সামনে রেখে পঞ্চম প্রস্তুতি সভা

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ৯:৩৭ পূর্বাহ্ণ

আগামী ১৮ ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট প্ল্যাসিড’স স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওল্ড প্ল্যাসিডিয়ান্স অ্যাসোসিয়েশনের (ওপিএ) ১৩তম পুনর্মিলনী। এই মহোৎসব সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমপ্রতি ওপিএ কার্যালয়ে পঞ্চম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সন্ধ্যায় নগরের ওপিএ কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ১৩তম পুনর্মিলনীর আহ্বায়ক ও সংগঠনটির সাবেক সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। পুনর্মিলনী সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে আহ্বায়ক মোহাম্মদ আবদুস সালাম বলেন, দীর্ঘদিন পর প্রাক্তন শিক্ষার্থীদের এই মহামিলনমেলা সকলের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পুরোনো সোনালী স্মৃতি রোমন্থনের পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের মাঝে যোগাযোগ ও সম্পর্কের এক নতুন সেতুবন্ধন তৈরি হবে। সভায় উপস্থিত ছিলেন ওপিএর সভাপতি মো. হাফিজুর রহমান, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী, মো. রোশাঙ্গীর বাচ্চু, প্রশেনজিৎ দত্ত রাজু ও মো. ইয়াকুব।

আরও উপস্থিত ছিলেন সংগঠনের ওপিএ’র সাধারণ সম্পাদক এএসএম মামুনুর রহমান এবং সদস্য মো. বদিউর রহমান, রোনাল্ড গোমেজ, মাহবুবুর রহমান চৌধুরী, জিয়াউল করিম, আনসেলম এল. মার্টিন, এবিএম শিহাব উদ্দিন, জাহেদ সাঈদ, সজল কান্তি চৌধুরী, ফোর্ড উইলিয়াম রায়, জাবীন চৌধুরী, সাঈদুল আজম খান, আশিক ইবনুল, মো. আনিসুল্লাহ, মো. আসিফ ইকবাল জনি, জাহেদ ডোভাশ, আসিফ আহমেদ, রিজভী রহমান তানিম, স্টিভ অস্কার, ইশতিয়াক আহমেদ সানি, ফাসিউদ দৌলা খান, তসলিম জুয়েল, জনি বড়ুয়া, মেজর তসলিম, আবু সাঈদ চৌধুরী, এমরুল কায়েস, চৌধুরী জুনায়েদ হোসেন, ইশতিয়াক ভিকি প্রমুখ। সভায় পুনর্মিলনী আয়োজনের সার্বিক প্রস্তুতি, বিভিন্ন উপ–কমিটির কার্যক্রম ও অনুষ্ঠান পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধশিক্ষিকা খুকু দাশের পরলোকগমন
পরবর্তী নিবন্ধচবির হীরকজয়ন্তী উদযাপনে প্রাক্তনীদের সঙ্গে মতবিনিময়