এপেক্স ক্লাব অব পটিয়ার ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি

| সোমবার , ১৩ জুলাই, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এপেক্স ক্লাব অব পটিয়ার উদ্যোগে ফল উৎসব, বৃক্ষরোপণ, গৃহস্থালী সামগ্রী বিতরণ এবং এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা মাসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) পটিয়ার শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পটিয়ার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ, জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মোঃ নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ লিয়াকত আলী, এনওয়াইসিডি এপেক্সিয়ান সরওয়ার উজ্জামান চৌধুরী, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সমাজসেবক আবুল বশর, এপেক্স বাংলাদেশ জেলাএর গভর্নর ইঞ্জিনিয়ার মোঃ মহসিন এবং সদ্য অতীত জেলা গভর্নর৩ এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফল উৎসব আয়োজন কমিটির চেয়ারম্যান, এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেলা ৩এর সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ আরিফ খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এপেক্স ক্লাব অব পটিয়ার সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মোঃ নাঈম উদ্দিন আলমদার। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃ বোরহান উদ্দিন, মাওলানা মোঃ আবুল কাশেম নূরী, মোঃ হাবিবুর রহমান, মোঃ আব্দুল্লাহ ফারুক রবি, মোঃ নুরুল ইসলাম, হাফেজ এনায়েতুল্লাহ, হাফেজ আব্দুল কুদ্দুস, হাফেজ আব্দুর রহমান, মোঃ সেকান্দর রহমান, আবুল হাসান আজাদসহ অন্যান্য এপেক্সিয়ান, আলেমওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবসেবা। বন্যাদুর্গত এতিম ও হেফজখানার শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাদ্য, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মতো উদ্যোগ সমাজে মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা মানবকল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে দেশীয় মৌসুমি ফল, গৃহস্থালী সামগ্রী বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। একই সঙ্গে এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৩নং ওয়ার্ডের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল