মাতম চলে বাড়িতে
জল থই থই চতুর্দিকে
দেশ ভাসছে পানিতে
দেশ ভাসছে ওপর থেকে
নাজিল হওয়া বাণীতে।
ডুবলো জলে সড়কগুলো
তাই চলাচল বন্ধ রে
পণ্য ওঠা নামাও বন্ধ
এই আমাদের বন্দরে।
বন্যা জলে ভাসছে সবাই
নৌকা ভাসে উঠোনে
বলছে না কেউ– শুকনো খাবার
মচমচে এক মুঠো নে।
পাঠ বন্ধ, ঘাট বন্ধ
বন্ধ রান্না হাঁড়িতে
খিদেয় এখন পিত্তি জ্বলে
মাতম চলে বাড়িতে।











