চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দোকার এহসানুল কবির। ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা জুলাইয়ের ২ তারিখ এইচএসসি পরীক্ষা শুরু করব। এক সপ্তাহের মধ্যে আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং পাঁচ সপ্তাহের মধ্যে আমরা এ পরীক্ষা শেষ করব। অংশীজনদের সঙ্গে আলোচনার পর আজ (শনিবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
এবারের এইচএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।












