হাটহাজারী দক্ষিণ পাহাড়তলী চসিক ১নং ওয়ার্ডস্থ হামিদিয়া হোছাইনিয়া রজ্জাকিয়া দাখিল মাদ্রাসা ও নুরানী বিভাগের উদ্যোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইমাম শেরে বাংলা আল্লামা সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.), আল্লামা সৈয়দ আবদুল হামিদ বোগদাদী (রহ.), হযরত হোসাইনুজ্জামান শাহ (রহ.), আল্লামা সৈয়দ তৈয়্যব শাহ (রহ.)সহ সকল আউলিয়া কেরামের ওরস শরীফ এবং মুহাম্মদ আব্দুর রজ্জাক প্রেসিডেন্ট (রহ.) ও মুহাম্মদ ইউছুফ ইঞ্জিনিয়ার (রহ.), মাওলানা নুরুল ইসলাম চৌধুরী (রহ.) ও ওহিদুর রহমান মাসুম (রহ.) এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ও ‘আল আজিজ’র প্রকাশনা উৎসব গত বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সামশুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ.) আজীবন সুন্নিয়তের খেদমতে উৎসর্গীত ছিলেন। ইনসাফভিত্তিক গণমুখী সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জুগিয়েছেন ইমাম শেরে বাংলা (রহ.)। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইমাম শেরে বাংলার (রহ.) বড় শাহজাদা শাহসুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আল্লামা সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন আল কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ ও ‘আল আজিজ’ প্রকাশনার সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল কাশেম। মাওলানা মুহাম্মদ আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মুহাম্মদ খালেদ ইবনে ইউসুফ, পীরজাদা মাওলানা হাফেজ খালেদুর রহমান হাশেমী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ আবু আজম, মাওলানা নুর মুহাম্মদ আল কাদেরী, মাওলানা রায়হানুল ইসলাম কাদেরী, মাওলানা আহমদ ইয়ার খান, মাওলানা মুহাম্মদ নাছির আল কাদেরী, মুহাম্মদ সাইদুর রহমান রুবেল, মাওলানা মুহাম্মদ মোজ্জাম্মেল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মুসলিম উদ্দিন, মুহাম্মদ জাকের হোসেন, মুরাদ ইবনে ইউসুফ, নুরুল আলম নুরু, মুহাম্মদ ছালামত আলী, আবুল কাশেম ইঞ্জিনিয়ার, ইউসুফ কোম্পানি, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, মাওলানা সাব্বির আহমদ ওসমান, মাওলানা মোহাম্মদ আবু সাঈদ রেজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












