পরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকা আমাদের নৈতিক দায়িত্ব

অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণে বাদশাহ

| শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:১০ পূর্বাহ্ণ

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মাঝে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বস্তি দিতে মানবিক কর্মসূচি পালন করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ। বৃহস্পতিবার নগরীর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় (গভমেন্ট হাইস্কুল) কেন্দ্রে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও জুস বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমদাদুল হক বাদশাহ বলেন, আমরা নগরীর সাধারণ মানুষের সেবায় সব সময় রাজপথে আছি। এসএসসি পরীক্ষার্থীরা আমাদের আগামীর কর্ণধার। এই প্রচণ্ড গরমে কেন্দ্রে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের সামান্য স্বস্তি দেওয়া আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। জনকল্যাণমূলক প্রতিটি কাজে মহানগর যুবদল অতীতের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাসিম, সাবেক সহঅর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদল নেতা জাবেদুল হক, মহানগর ছাত্রদলের সহসভাপতি সালেহনূর নাসিম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব। এছাড়াও কর্মসূচিতে সাজ্জাদুল হক, মোহাম্মদ আজিম, মো. বাবু, ইয়ার মোহাম্মদসহ যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরকারপাড়ায় অগ্নিদুর্গত পরিবারে সহায়তা
পরবর্তী নিবন্ধইনসাফভিত্তিক গণমুখী সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জুগিয়েছেন ইমাম শেরে বাংলা (রহ.)