সরকারপাড়ায় অগ্নিদুর্গত পরিবারে সহায়তা

রাউজান প্রতিনিধি | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির পক্ষ থেকে সরকার পাড়া আগুনে পুড়ে নিঃস্ব হয়ে যাওয়া ছয় পরিবারে খাদ্য সামগ্রীসহ নগদ টাকা সহায়তা দিয়েছে।

সংগঠনটি সদস্যরা জানিয়েছে, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের সামন্যতম দুর্ভোগ লাঘবের চেষ্টা করছেন। নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির সভাপতি সুভাষ কান্তি দের নেতৃত্বে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চন্দন দে, নেপাল কর, সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী রনি, পূজা উদযাপন পরিষদের নেতা লিটন মহাজন লিটু, শাওন দে, রয়েল দত্ত প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএক যুগেও সংস্কার হয়নি বাংলাবাজার সড়ক
পরবর্তী নিবন্ধপরীক্ষার্থীদের সেবায় নিয়োজিত থাকা আমাদের নৈতিক দায়িত্ব