ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে মোকাম্মেল হক চৌধুরীর পুনঃনিয়োগ

| মঙ্গলবার , ২৮ মার্চ, ২০২৩ at ১০:৪১ পূর্বাহ্ণ

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ পেয়েছেন এবিএম মোকাম্মেল হক চৌধুরী। পুনঃনিয়োগের পূর্বে তিনি একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মানব সম্পদ ব্যবস্থাপনায় এমবিএ ডিগ্রিধারী চৌধুরী ২০০১ সালে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডে শিক্ষানবীশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সুদীর্ঘ ২৩ বছরের কর্মজীবনে শাখা প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।

পরবর্তীতে তিনি একই ব্যাংকের উপ–ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। র্বশেষ তিনি ২০২০ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি দেশ–বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে অর্থ ঋণ মামলার আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধছিনতাই চক্রের মূলহোতা নয়নসহ তিনজন গ্রেপ্তার