আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না : সাবিনা ইয়াসমিন

| সোমবার , ১৩ এপ্রিল, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে উপমহাদেশের সংগীতাঙ্গনে। তার মৃত্যুসংবাদে গভীরভাবে শোকাহত বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। স্মৃতিচারণে সাবিনা ইয়াসমিন তুলে ধরেছেন এক অসাধারণ শিল্পীর প্রতিচ্ছবি। সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে নেই ভাবতেই পারছি না। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, কলকাতায় ‘অন্যায় অবিচার’ সিনেমার গানের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সেখানে আমার গান শুনে তিনি এত প্রশংসা করেছিলেন যে আমি লজ্জা পেয়ে গিয়েছিলাম। ষ্টুডিওতে উপস্থিত থাকা বরেণ্য সংগীত পরিচালক রাহুল দেব বর্মণকে কে বলেছিলেন, সাবিনা ইয়াসমিন খুব ভালো গেয়েছে। তিনি আরও বলেন, ওই কাজটিতে কিশোর কুমারের সঙ্গে একটি যুগল গান এবং একটি একক গান গেয়েছিলাম। হিন্দি ও বাংলাদুই ভাষাতেই কাজ করেছি। আশা ভোঁসলের মতো এত ভালো মানুষ আমি কম দেখেছি। এত বড় শিল্পী হয়েও তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। তার সান্নিধ্যে না এলে তা বোঝা সম্ভব নয়।

পূর্ববর্তী নিবন্ধকত সম্পদ রেখে গেছেন আশা ভোঁসলে?
পরবর্তী নিবন্ধআশাজির সঙ্গে আমার ছিল অন্তরের সম্পর্ক : রুনা লায়লা