হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল শুরু হয়েছে। জেলা মৎস্য অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন মৎস্য অধিদপ্তরাধীন খাগড়াছড়ি, রাঙামাটি এবং চট্টগ্রাম জেলার হালদা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাবৃন্দ। চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়া ও প্রকল্প পরিচালক মো. নাজিম উদ্দিন। কোর্স পরিচালক ছিলেন মো. আনোয়ার হোসেন।

পূর্ববর্তী নিবন্ধ১৬ এপ্রিল পোর্ট সিটি ইউনিভার্সিটিতে নববর্ষ বরণে বর্ণাঢ্য আয়োজন
পরবর্তী নিবন্ধসিভাসুতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ‘ল্যাবরেটরি সেফটি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা