চট্টগ্রামে মেয়েদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আন নিসা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এস এ ফ্যামিলির চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন আন নিসা একাডেমির কো–চেয়ারম্যান ইয়াসমিন আলম। সভাপতিত্ব করেন আন নিসা একাডেমির প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আল হামিম
ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম ও ভাইস প্রিন্সিপাল হাবিবুল্লাহ মিসবাহ। এছাড়াও বিশেষ মেহমান ছিলেন আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মাওলানা এমদাদুল্লাহ ও তানযিমুল উম্মাহ গার্লস মাদরাসা হালিশহর শাখার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শোয়াইব প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট বিতরণ ও শিক্ষিকা, স্টাফ ও অভিভাবকদেরকে উপহার দেওয়া হয়।












