পহেলা বৈশাখ

পাশা মোস্তফা কামাল | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ৬:০৩ পূর্বাহ্ণ

তোমরা বাজাও রে ঢোল ঢাক

তাক্‌ ধুমাধুম তাক্‌

বছর ঘুরে আবার এলো

পহেলা বৈশাখ।

খোকা খুকু সাজে দেখো

রঙিন জামা গায়

বটতলাতে যাবে ওরা

বৈশাখী মেলায়

আনন্দে আজ মেলছে পাখা

আজকে পড়া থাক।

মেলা থেকে আনবে কিনে

রঙিন বেলুন বাঁশি

লাটাই ঘুড়ি আনবে কিনে

তাইতো মুখে হাসি

ঢোলের তালে নাচছে সবাই

তাক ধুমাধুম তাক।

পূর্ববর্তী নিবন্ধনতুন সকাল
পরবর্তী নিবন্ধবহুরূপী গান