আইআইইউসির ২৬৯তম সিন্ডিকেট সভা

| বৃহস্পতিবার , ১৬ জুলাই, ২০২৬ at ১০:৫৬ পূর্বাহ্ণ

আইআইইউসির ২৬৯তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ. . . শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চবি প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, ইউজিসি প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফুর রহমান এবং রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল মোহাম্মদ কাশেম। উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যান ক্যাটাগরির সদস্য হাদিস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কালাম।

সভায় সিন্ডিকেটের ২৬৭তম সাধারণ সভা ও ২৬৮তম বিশেষ সভার কার্যবিবরণ পঠিত হয় এবং নিশ্চিতকরণ করা হয়।

কার্যবিবরণ পাঠ করেন রেজিস্ট্রার ও সিন্ডিকেটের সদস্য সচিব কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। নিয়োগ কমিটির সুপারিশসমূহ, অর্থ কমিটির ১৯৫তম সভার কার্যবিবরণ এবং পিএসপি কমিটির ১৫৮তম সভার কার্যবিবরণ সভায় পেশ ও অনুমোদন দেওয়া হয়। সভায় সুনির্দিষ্ট প্রস্তাবনা, শিক্ষককর্মকর্তাকর্মচারীদের কিছু আবেদন ও বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবসদৃশ রোবট নিয়ে চট্টগ্রামে অনারের নতুন ব্র্যান্ডশপের যাত্রা
পরবর্তী নিবন্ধসাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা উঠল