আইআইইউসিতে ‘প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা’ বিষয়ক কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হাসমত আলী।
প্রধান অতিথি বলেন, শুদ্ধ উচ্চারণ ও সুন্দর বাচনভঙ্গি একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু ভালোভাবে কথা বলাই নয়, আত্মবিশ্বাসের সঙ্গে নিজের চিন্তা ও মতামত প্রকাশের দক্ষতাও অর্জন করতে হবে। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা, সৃজনশীলতা ও যোগাযোগের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ইকবাল সাকী। স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রাশীদ। আহ্বায়কের বক্তব্য রাখেন ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোসতাক খন্দকার। প্রেস বিজ্ঞপ্তি।









