বৌদ্ধ মহাধাতু চৈত্যে কঠিন চীবর দানোৎসব

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৪৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার গোমাইবিলে অবস্থিত বৌদ্ধ মহাধাতু চৈত্যে সপ্তমবারের মতো দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। গত ৫ ও ৬ নভেম্বর হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে এ উৎসব উদযাপিত হয়।

ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে) প্রতিষ্ঠিত ও পরিচালিত এই তীর্থস্থানে ৫ নভেম্বর প্রায় ৩৫০ জন বুদ্ধকুলপুত্রকে প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত করা হয়।

৬ নভেম্বর কঠিন চীবর দান অনুষ্ঠানে দেশনায় ধুতাঙ্গ ভান্তে বলেন, মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করতে বাধ্য। অন্যায় ও পাপকর্মের জন্য কেউ ক্ষমা পেলেও কর্মফল থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই। অন্যদিকে সৎকর্ম ও পুণ্যকর্ম মানুষকে সুখ, শান্তি ও প্রশান্তি এনে দেয়। পাপকর্ম বর্জন করে সৎকর্মে নিয়োজিত থাকার পাশাপাশি দুঃখমুক্তির লক্ষ্যে আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতি ও সংবর্ধিত অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির আঞ্চলিক সংঘনায়ক ও সভাপতি উপসংঘরাজ ভদন্ত ধর্মসেন মহাস্থবির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবরুমছড়ায় এপেক্স ক্লাব কর্ণফুলীর কম্বল বিতরণ