কর্ণফুলী উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মোহাম্মদ আলাউদ্দিন (৩২) নামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চরলক্ষ্যা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দিন চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লতিফ সওদাগরের বাড়ির মৃত বাবুল আহমদের ছেলে। তিনি কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ পরিকল্পনা বিষয়ক সম্পাদক বলে পুলিশ নিশ্চিত করেছে। কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে ২৪ সালের ২৫ আগস্ট কর্ণফুলী থানায় বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।












