কোজাগরী: জ্যোৎস্নার অভিসার

উজ্জ্বল সম্পু | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

কে জাগে? কে জাগে আজ এই নিশীথে গভীর প্রহরে?

দেখো, আকাশের বক্ষ চিরে পূর্ণচন্দ্র উঠেছে অপরূপ মহিমায়!

শরতের কাশবনে শিহরণ, শিউলির বুকে শিশিরের অশ্রু

নদীর বুকে রূপালী ঢেউ– এ কোন অচিনপুরের মায়াবী আহ্বান!

শোনো! ওই বাঁশ বনে কে যেন বিষণ্ন বাঁশি বাজায়,

ঘুমন্ত গ্রামের দুয়ারে দুয়ারে জ্যোৎস্না রাখে আলোর অর্ঘ্য;

পুকুরের স্থির জলে নক্ষত্রেরা নেমে আসে নীরবে,

কোন অমৃতের আশায় ধরণী সেজেছে এমন উর্বশী সাজে!

হে কোজাগরী! বলো, কার প্রতীক্ষায় জেগে আছো তুমি?

কোন অদৃশ্য স্বপ্নের টানে মানুষ খোঁজে মানুষের অন্তর—

নাকি এই অনন্ত জ্যোৎস্নার নিচে নিজেরই মুখোমুখি দাঁড়িয়ে

জিজ্ঞাসে— এত আলোর পৃথিবীতে সত্যিই কি জেগে আছি আমরা?

পূর্ববর্তী নিবন্ধদায় কার
পরবর্তী নিবন্ধক্যুয়ো ভ্যাদিস