কী লিখলে বন্ধু তুমি
কবিতা না ছড়া!
একটু একটু কথামালা
একটু মিঠেকড়া।
একটু দেখা একটু লেখা
একটু নড়াচড়া,
ঠোঁটের ফাঁকে যায় বেরিয়ে
যায় না তাকে ধরা।
কী লিখলে সাত সকালে
কবিতা না ছড়া,
বর্ণমালার বর্ণরা সব
ওলট পালট করা!
একটু একটু কবিতা আর
একটু একটু ছড়া।
সরওয়ার কামাল পাশা | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ
