রাউজানে এয়াছিন শাহ্‌ কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

রাউজানে হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজে গত ৪ নভেম্বর কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন হযরত এয়াছিন শাহ্‌ পাবলিক কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন।

কলেজের দ্বিতীয় তলায় এই ল্যাব উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মন্নান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. বিকিরণ বড়ুয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের সহকারী অধ্যাপক লোকমান সিকদার প্রমুখ।

উদ্বোধক প্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন শিক্ষার্থীদের তথ্য–যোগাযোগ প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের যোগ্য করে গড়ে তোলার উপদেশ দেন। কম্পিউটার ল্যাব ব্যবহার ও তার ব্যবস্থাপনা এবং যত্নের সাথে ল্যাবের রক্ষণাবেক্ষণ বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেন।

পরে তিনি শ্রেণি–কার্যক্রম পরিদর্শন করে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান বিষয়ে পরামর্শ দেন।

শেষে তিনি শিক্ষকদের সাথে সদ্য প্রকাশিত উচ্চ–মাধ্যমিক পরীক্ষার ফল নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওমর গণি এমইএস কলেজে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধশিল্পকলায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিনব্যাপী বইমেলা শুরু