রাউজান সুলতানপুর ছিটিয়াপাড়ার হাসমত আলী চৌধুরী বাড়ি নিবাসী অ্যাডভোকেট ইলিয়াস চৌধুরী বৃহস্পতিবার সকাল ১১ টায় আগ্রাবাদের শান্তিবাগস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, তিন কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।বৃহস্পতিবার বাদে এশা নগরীর মোল্লা মিসকিন শাহ (র.) মাজার মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
পরে মাজার সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। উল্লেখ্য, অ্যাডভোকেট ইলিয়াস চৌধুরী আইন পেশা শুরুর আগে নিয়োজিত এমইএস স্কুলে শিক্ষকতা করেন।
বেশকিছু দিন দৈনিক আজাদীতে কর্মরত ছিলেন। অ্যাডভোকেট ইলিয়াস চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, ট্রাস্টি বোর্ড মেম্বার অ্যাড. সৈয়দ মোহাম্মদ হারুন ও চট্টগ্রাম জেলা সেক্রেটারি অ্যাড এ এইচ এম জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।











