অতীতের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদল অগ্রণী ভূমিকা রাখবে

শুভেচ্ছা মিছিল ও সমাবেশে দীপ্তি-শাহেদ

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর এবং মহানগরের অধীনস্থ সকল থানা ও ওয়ার্ড যুবদলের কমিটি পুর্নবহাল করায় দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে অভিনন্দন ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে শুরু হয়ে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনায় তিনি দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখবে। সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, প্রমাণ হল চট্টগ্রাম মহানগর যুবদল কোনো ধরনের অন্যায়অপকর্মের সঙ্গে যুক্ত ছিল না। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। ২৩ মাস পর দায়িত্ব আবার আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হল। কমিটি পুনর্বহাল করায় প্রমাণিত হয়েছে মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা দলের জন্য নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত। অতীতের মতো ভবিষ্যতেও দলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।

এতে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, এস এম শাহ আলম রব, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মজিবুর রহমান, আবু সুফিয়ান, অরূপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকি, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, মো. হুমায়ূন কবির, মোহাম্মদ সেলিম খাঁন, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, আবদুল্লাহ আল টিটু, মো. এরশাদ হোসেন, তাজুল ইসলাম তাজু, আবদুল হামিদ পিন্টু, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, ইকরামুল হক ছুট্টু, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, হেলাল হোসেন হেলাল, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুর রহমান টিপু, সাজ্জাদ হোসেন সাজু, শাহজালাল পলাশ, মজিবুর রহমান রাসেল, সাইফুদ্দিন মো. মারুফ, আহাদ আলী সায়েম, তানভীর মল্লিক, রাজন খান, এস এম ফারুক, সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগির, আজিজুল হক মাসুম, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আলী, মহিউদ্দিন মুকুল, এস এম বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ ইকবাল, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদকবৃন্দ আতিকুর রহমান আতিক, শাহেদুল ইসলাম শাহেদ, কমল জ্যৌতি বড়ুয়া, কামরুল ইসলাম, জিয়াউল হুদা মিন্টু, কোরবান আলী, হামিদুল হক চৌধুরী, আনোয়ার হোসেন আনু, আরিফ হোসেন, ইয়াছিন আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৬৯ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত