সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় জরিনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার টেরিয়াইল এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জরিনা খাতুন সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের দক্ষিণ কলাবাড়িয়া গ্রামের মৃত মো. শফির স্ত্রী।কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় টেরিয়াইল বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় এক বৃদ্ধাকে দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আবচার জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে পালিয়ে গেছে চালক। আমরা মোটর সাইকেলটি জব্দ করেছি। এই বিষয়ে আইনগত কার্যক্রম চলমান গ্রহণ করা হবে।










