স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়নে মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের হেলথ চেকআপ ট্রেনিং গত মঙ্গলবার সম্পন্ন হয়েছে। সিটি গেট সংলগ্ন মোস্তফা হাকিম কলেজ রোডে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অক্টোবর মাসে সংগঠনে নতুনভাবে যুক্ত হওয়া সদস্যদের মধ্য থেকে ২৫ জন স্বেচ্ছাসেবী এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবামূলক বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল ব্লাড গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরিমাপ, থ্যালাসেমিয়া ও ডায়াবেটিস বিষয়ক সচেতনতামূলক সেমিনার, রক্ত সংগ্রহ ও রক্ত ব্যবস্থাপনা, ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা এবং ক্যাম্পিং পরিবেশ ও জনসাধারণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা।
এতে প্রশিক্ষক ছিলেন মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মেসবাহউদ্দিন তুহিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রেজাউল মোস্তফা, সাংগঠনিক প্রধান নাদিম শেখ, অফিস সহকারী প্রধান আরফান হামিম সিয়াম ও নির্বাহী সদস্য হাসনা আক্তার। পরে অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা মূল্যায়নের জন্য একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।











