শ্রীশ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাবেক সভাপতি সুনীল চন্দ্র দাশ গতকাল বৃহস্পতিবার পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়–স্বজন রেখে যান। তাঁর মৃত্যুতে ২২নং ওয়ার্ড এনায়েত বাজার গোয়ালপাড়া শ্রীশ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।












