চিত্রচিন্তার ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আজ থেকে

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে দুদিনব্যাপী ৩য় আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আজ শুক্রবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে উদ্বোধন হবে। এতে উদ্বোধক থাকবেন কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। অতিথি থাকবেন সিপিএসের প্রতিষ্ঠাতা সম্পাদক আলোকচিত্রী মউদুদুল আলম, সিপিএস সভাপতি আলোকচিত্রী শোয়েব ফারুকী এবং খ্যাতিমান আলোকচিত্রী ইব্রাহীম ইকবাল।

এবারের প্রদর্শনীতে বিশ্বের ৪০টি দেশের ৫০ জন আলোকচিত্রীর ৬৫টি আলোকচিত্র প্রদর্শিত হবে। আন্তর্জাতিক বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতা, স্যালনে পুরস্কারপ্রাপ্ত ও নির্বাচিত আলোকচিত্রের মধ্য থেকে প্রদর্শনীর জন্য ছবিগুলো বাছাই করা হয়েছে। প্রদর্শনী প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে দেখতে আলোকচিত্রপ্রেমী ও শিল্পানুরাগীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিত্রচিন্তার সম্পাদক ও প্রদর্শনীর চেয়ারম্যান আলোকচিত্রী আহমেদ রাসেল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটের ১৪৪তম সিন্ডিকেট সভা